ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ জুন) তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগ) সচিব বরাবর তার পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তাকে এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে এ পদে দায়িত্ব পালন করা আর সম্ভব নয় বলে জানান তিনি। এ কারণে তিনি পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, এখন থেকে পুরোপুরি আইন পেশায় মনোযোগ দিতে চান। তিনি আরও জানান, ১১ জুন থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং সোমবার দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আশিক রুবাইয়াত নিয়মিত অফিস করছিলেন না। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এরই প্রেক্ষাপটে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, যা ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিয়োগপ্রাপ্তদের অংশ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ