ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় রোববার (২১ জুন) সকাল থেকে প্রায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বিঘ্নিত হবে। হিজড়া খালের কাপাসগোলা ব্রিজ নির্মাণকাজের সুবিধার্থে কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন শাটডাউন থাকবে। এ সময় চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজ চলছে। ওই কাজের অংশ হিসেবেই পাইপলাইন স্থানান্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাম্প স্টেশন বন্ধ থাকার কারণে আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালীসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় পরিমাণ পানি আগাম সংরক্ষণ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়