ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
একদিনের সফরে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং একটি রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
এরপর প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে যাবেন। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থল দুটি সাজিয়ে তোলা হচ্ছে নতুনভাবে। সাম্প্রতিক বৃষ্টিতে মাঠ কাদাময় হয়ে পড়ায় সেখানে বালু ফেলে সমতল করা হচ্ছে। পাশাপাশি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রবেশপথ সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)