ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
জনস্বাস্থ্য উন্নয়নে কমস্টেক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চুক্তি
পার্থ হক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি (কমস্টেক) এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওআইসিভুক্ত সদস্য দেশগুলোতে ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধ, ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক সহযোগিতা এবং জনস্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবনী কার্যক্রম প্রসারে উভয় প্রতিষ্ঠান এখন থেকে একযোগে কাজ করবে।
সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসি-কমস্টেকের কো-অর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. এম ইকবাল চৌধুরী বলেন, জনস্বাস্থ্য রক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, পেশাদার প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন যে, মুসলিম বিশ্বে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ বর্তমানে স্বাস্থ্যব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় শীর্ষস্থানীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্মিলিত প্রচেষ্টা ও তথ্য-প্রমাণভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ খান ওআইসি দেশগুলোর মধ্যে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে সহযোগিতা প্রসারে কমস্টেকের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে মুসলিম বিশ্বে ডায়াবেটিস প্রতিরোধ, উন্নত গবেষণা, চিকিৎসা প্রশিক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো আরও শক্তিশালী হবে।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান বেশ কিছু অগ্রাধিকারমূলক খাতে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতা নিয়ন্ত্রণ; জনসচেতনতা বৃদ্ধি; ধর্মীয় ও কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা; ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা ও রোগ নিবন্ধীকরণ (ডিজিজ রেজিস্ট্রি); স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি; এবং যৌথ গবেষণা ও বিশেষজ্ঞ বিনিময়।
এই চুক্তির অধীনে ওআইসিভুক্ত দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন ও তথ্য-প্রমাণভিত্তিক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নিয়মিত যৌথ সম্মেলন, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এ ছাড়া, অংশীদারিত্বের এই কার্যক্রমগুলো তদারকি এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য ও চিকিৎসা গবেষণার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করতে একটি ‘যৌথ সমন্বয় কমিটি’ গঠনের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।
কৌশলগত এই অংশীদারিত্ব মূলত ওআইসি সদস্য দেশগুলোর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা এবং স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিতে কমস্টেকের নিরন্তর প্রতিশ্রুতিরই প্রতিফলন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড