ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
স্কুলে গান-খেলাধুলা ও সংস্কৃতিতে জোর দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: দেশে মেধার কোনো ঘাটতি নেই, তবে সেই মেধার যথাযথ বিকাশের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভা বিকাশে সরকার স্কুল পর্যায় থেকেই গান, বিতর্ক, খেলাধুলা, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও সুযোগ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মেধার সক্ষমতা নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তার ভাষায়, “এটা সত্যি যে, আমাদের দেশে মেধার কোনো অভাব নেই। কিন্তু সঠিক মেধার বিকাশ নেই। কেউ যদি আপনাকে বলে যে, আমাদের দেশে সবচেয়ে বেশি মেধার বিকাশ হচ্ছে, সে মিথ্যাচার করছে। কারণ নিজের ভুলটা না ধরা পর্যন্ত শুধরানোর কাজ আমরা করতে পারব না।”
তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পরিবেশনা থেকেই তাদের সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গান, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন উপস্থাপনায় শিক্ষার্থীদের পারফরম্যান্সে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
শিশুদের মেধা বিকাশে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে প্রতিটি শিক্ষার্থীর নিজ নিজ প্রতিভা অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে কাজ চলছে। কোনো শিক্ষার্থী যে ক্ষেত্রে দক্ষ, তাকে সেই ক্ষেত্রেই এগিয়ে নেওয়ার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, কোনো শিক্ষার্থীর যদি সংগীতে দক্ষতা থাকে, তবে তাকে স্কুল পর্যায় থেকেই সর্বোচ্চ মানের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ থাকতে হবে। একইভাবে বিতর্ক, খেলাধুলা ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন কিংবা হাডুডুর মতো ক্ষেত্রেও আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ তৈরি করতে হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দাবি করেন, এসব নীতিগত উদ্যোগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে এগিয়ে নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের পথে কোনো বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না।
পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের পূর্ণাঙ্গ মেধা বিকাশের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ