ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মন্ত্রণালয়ের প্রতিবেদনে মৃত্যুর কারণ অস্পষ্ট: আদ্-দ্বীন ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে শিশুদের মৃত্যুর নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে উল্লেখ নেই। এছাড়া মৃত শিশুদের ময়নাতদন্তও করা হয়নি বলে জানান তিনি। ফলে প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেন।
শেখ মহিউদ্দিন আরও বলেন, লাইসেন্স বাতিল সংক্রান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বুয়েটের প্রকৌশলীদের মাধ্যমে হাসপাতালের সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিবেদনে যেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো অনুসরণ করে ইতোমধ্যে সংস্কার কাজ চলছে। এর অংশ হিসেবে অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড পরিমাপের যন্ত্র ক্রয় করা হয়েছে। সিলগালা করা শিশু ওয়ার্ড পুনরায় চালুর জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যেই সংস্কার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা কম এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেশি থাকাকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, হাসপাতালের ভেতরের পরিবেশে স্বাভাবিকভাবেই অক্সিজেনের পরিমাণ বাইরের তুলনায় কিছুটা কম এবং কার্বন ডাই-অক্সাইড বেশি থাকে। তবে বিশেষজ্ঞদের মতে এটি মৃত্যুর কারণ হতে পারে না বলে দাবি করেন তিনি। এছাড়া শিশুদের ক্ষেত্রে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড সহনশীলতার বিষয়টিও তুলনামূলক ভিন্ন বলে জানান তিনি। পোস্টমর্টেম না হওয়ায় প্রকৃত কারণ নির্ধারণ সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা