ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) রাতে প্রকাশিত ফলাফলে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেন জাইমা রহমান।
স্টোরিতে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত অর্জনের খবর ভাগ করে নিতে চাই। আমার দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে অংশগ্রহণ করেন।
বার কাউন্সিল সূত্রে জানা যায়, এ বছর এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব ধাপ সফলভাবে সম্পন্নকারীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এ পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করে থাকে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়