ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন হাজি। এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৫০ জন বাংলাদেশি হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন। তাদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
বুলেটিনে জানানো হয়, সর্বশেষ গত ১১ জুন মদিনায় মারা যান বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭)। তার বাড়ি সিলেট সদর এলাকায়।
এ পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া ৫০ জন বাংলাদেশি হাজির মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন।
এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৮ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
উল্লেখ্য, চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। হজ শেষে ধাপে ধাপে বাংলাদেশি হাজিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ