ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: দেশে ক্রীড়া খাতকে নতুনভাবে সাজাতে এবং খেলাধুলাকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে রূপ দিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে ‘স্পোর্টস ভিলেজ’ বা ‘ক্রীড়াপল্লি’ নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ক্রীড়া খাতকে কেবল বিনোদনের সীমায় না রেখে খেলাধুলা, ইভেন্ট ব্যবস্থাপনা, সম্প্রচার, ক্রীড়া পণ্য, পর্যটন ও সেবা খাতের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৬৪ জেলার জন্য স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ চলছে, যার মধ্যে ইতিমধ্যে ১০টি জেলার জন্য প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ শক্তিশালী করার কথাও উল্লেখ করেন তিনি।
সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এই কর্মসূচিতে বর্তমানে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট এই আটটি খেলা অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী জানান, সারাদেশ থেকে এই কর্মসূচিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরী রয়েছে।
তিনি আরও জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সরকারের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে কয়েকটি খেলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা।
সব শিক্ষার্থীর অন্তত একটি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা