ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
৬ লাখ শিক্ষকের বেতন না পাওয়ায় সংসদে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ছুটি চললেও দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাখো শিক্ষক-কর্মচারীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জুন মাসের ৮ তারিখ পেরিয়ে গেলেও মে মাসের বেতন-ভাতা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত বেতন পরিশোধের দাবি জানিয়েছেন এক সংসদ সদস্য।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারকে বিতর্কিত করতে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এ পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
৭১ বিধিতে দেওয়া এক নোটিশে তিনি বলেন, দেশের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী এবার ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। জুনের ৮ তারিখ হয়ে গেলেও তারা মে মাসের বেতন পাননি। বর্তমান সরকারের সময়ে শিক্ষকদের ঈদের আগেও বেতন না পাওয়া অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে শিক্ষকদের মধ্যে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাদের কারণেই শিক্ষকদের বেতন প্রদান বিলম্বিত হয়েছে বলে তিনি মনে করেন।
শিক্ষকদের আর্থিক সুবিধা প্রসঙ্গে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ৫০ শতাংশ সুবিধা দিয়ে জাতীয়করণের সূচনা করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের জন্য উৎসব ভাতা চালু এবং ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছিলেন।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের সময়ে মাসের ১৫ তারিখে ঈদ হলেও তার আগেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হতো। প্রযুক্তি ও প্রশাসনিক সক্ষমতা বাড়ার পরও এখন কেন সময়মতো বেতন দেওয়া যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট সচল রাখতে প্রায় ৪ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এমন অবস্থায় প্রশাসনিক গাফিলতি বা অন্য কোনো কারণে ৬ লাখ শিক্ষকের বেতন আটকে থাকা অত্যন্ত হতাশাজনক।
শিক্ষকদের দীর্ঘদিনের এই ভোগান্তি দ্রুত নিরসনের আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধ করে শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ লাঘবের দাবি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা