ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
পার্থ হক: দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধার অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর এসেছে। তাদের বকেয়া সুবিধা পরিশোধে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার ৬০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এই অর্থ চলতি মাস অথবা আগামী মাসের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য আর্থিক সুবিধা পাননি। মূলত অর্থের অভাবে বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা যাবে। তিনি এটিকে শিক্ষা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
আব্দুল খালেক আরও বলেন, নতুন অর্থবছরের বাজেট এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর অবকাঠামো সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘ বিরতির পর আবারও নিয়োগ কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের বিষয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সচিব। তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বড় পরিসরে কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রায় ৫৭ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রয়েছে। তবে শুধু অর্থ বরাদ্দ নয়, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ