ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
২৫ হাজারের বেশি স্কুলে চালু হচ্ছে ইউনিফর্ম ও ব্যাগ বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় পরিসরের একটি সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় ১ কোটি ৭ লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা ও স্কুল ব্যাগ দেওয়া হবে। নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে। মূল প্রকল্প শুরুর আগে আগামী জুলাই ও আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) বিতরণ কার্যক্রম শুরু হবে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যক্রমটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম, জুতা, মোজা ও ব্যাগ বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছেও এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের সব কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, পাইলট প্রকল্পের ফলাফল ও অভিজ্ঞতার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে বিতরণ কার্যক্রম শুরু হতে পারে।
ববি হাজ্জাজ আরও জানান, দেশের কোনো উপজেলা যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য প্রতিটি উপজেলার একাধিক বিদ্যালয়কে প্রকল্পের আওতায় আনা হচ্ছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এতে অন্তর্ভুক্ত থাকবে।
এই কর্মসূচি বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ লাখ পাটের স্কুল ব্যাগ উপহার হিসেবে দেওয়া হবে।
ব্যাগের মান সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাগগুলো ওয়াটারপ্রুফ হবে। প্রয়োজনীয় সব বিষয় বিবেচনায় নিয়েই এগুলো প্রস্তুত করা হয়েছে। যেহেতু এটি একটি পাইলট প্রকল্প, তাই কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে তা শনাক্ত করে পরবর্তী পূর্ণাঙ্গ বাস্তবায়নের সময় সংশোধন করা সম্ভব হবে।
এ ছাড়া মাঠপর্যায়ে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা