ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস ও পিএসদের
পার্থ হক: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) নিয়োগ পেতেন। সে ক্ষেত্রে তাদের প্রারম্ভিক মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তাদের মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে।
এ বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগ একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগ পাওয়া একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে মতামত দেওয়া হয়েছে।
তবে এই বেতন সুবিধার ক্ষেত্রে কয়েকটি শর্ত প্রযোজ্য থাকবে। তাদের জন্য কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি কার্যকর হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া যাবে। পাশাপাশি তারা পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না।
অর্থ বিভাগ স্পষ্ট করেছে, নতুন এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা