ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
আজ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত হত্যা ও কথিত ‘পুশ-ইন’ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার নতুন পর্ব শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে আজ সোমবার (৮ জুন) থেকে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে, যা বর্তমান সরকারের আমলে প্রথম এমন বৈঠক।
সাম্প্রতিক সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ বহু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এসব ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিজিবি জানিয়েছে, এবারের সম্মেলনে সীমান্ত হত্যা এবং পুশ-ইন ইস্যুই সর্বোচ্চ গুরুত্ব পাবে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করা হবে।
বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত চার দিনে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির তৎপরতায় বেশ কয়েকটি ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের মে মাস থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। বিজিবির দাবি, এদের মধ্যে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাও রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকত্ব যাচাই কিংবা প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইন পরিপন্থী। এ বিষয়ে সম্মেলনে স্পষ্ট অবস্থান তুলে ধরা হবে।
অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ফেরত পাঠানো ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তবে বাংলাদেশ বলছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কাউকে গ্রহণ করা হবে না।
সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদলে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ