ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারের ১১ উদ্যোগকে প্রশংসনীয় বলছে টিআইবি

২০২৬ জুন ০৭ ১৯:৪৬:৫৬

সরকারের ১১ উদ্যোগকে প্রশংসনীয় বলছে টিআইবি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে একশ’ দিনেরও বেশি সময় পার হয়েছে। এই স্বল্প সময়েই প্রশাসন ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একাধিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এসব উদ্যোগের মধ্যে বেশ কয়েকটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রবিবার (৭ জুন) সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে সরকারের কার্যক্রম নিয়ে করা পর্যবেক্ষণ ও প্রতিবেদন উপস্থাপন করে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণের বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর চলাচলে ভিভিআইপি প্রটোকল এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর পরিবারের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা না রাখা, ব্যক্তিগত গাড়ি ব্যবহার এবং বরাদ্দকৃত বাসভবন ব্যবহার না করার বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর প্রটোকলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বাধ্যতামূলক উপস্থিতির চর্চা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা গ্রহণ করলে ব্যয় পরিশোধের নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে তিনটি দেশের সঙ্গে চুক্তি এবং একটি দেশে পাচারকৃত সম্পদ জব্দের বিষয়টিও প্রতিবেদনে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকা, প্রথম ৪০ মিনিট কোনো কাজে বাইরে না যাওয়া এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টিও নতুন শৃঙ্খলার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও খাতে সেবার মান তদারকিতে মন্ত্রীদের আকস্মিক পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ও উল্লেখ করা হয়।

এ ছাড়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা, দায়িত্ব পালনে ব্যর্থ হলে মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অপসারণের ঘোষণা এবং ছয় মাস পর কাজের অগ্রগতি মূল্যায়নের সিদ্ধান্তকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছে।

কৃষক কার্ড, দারিদ্র্য নিরসন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের ভাতা, ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড ও ভাতা প্রদানের উদ্যোগকেও প্রতিবেদনে প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান সরকারের এসব উদ্যোগের সার্বিক মূল্যায়ন তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির গবেষক জুলকারনাইন, অধ্যাপক সুমাইয়া খায়ের, মুহাম্মদ বদিউজ্জামান, রাজিয়া সুলতানা ও শহীদুল ইসলাম প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমেছেসোনার দাম

ফের কমেছেসোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে... বিস্তারিত