ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মিসইনফরমেশন ঠেকাতে বিশেষ টিম গঠন করেছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপতথ্য নিয়ে সরকারের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন এমন অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এ বিষয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমানে দেশের প্রায় সব উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিক পরিচয়ের কার্ড পাওয়া যাচ্ছে। অথচ এসব কার্ডধারীদের অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কেউ রিপোর্টার নন, আবার কেউ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও অর্জন করেননি।
তিনি আরও বলেন, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তারা যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের তথ্য প্রচার করছেন। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, কারা সেই পরিচয় ব্যবহার করছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী এসব বিষয় তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে।
জয়নুল আবদিন ফারুকের মতে, বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের আওতায় এনে কার্যকর নীতিমালা প্রণয়ন বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যথায় অনিয়ন্ত্রিত এ কর্মকাণ্ড গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার পাশাপাশি উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) মোকাবিলায় কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন, মূলত তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বেশি ছড়িয়ে থাকেন।
প্রতিমন্ত্রী জানান, অপতথ্য ও ভুল তথ্য প্রচার রোধে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম নিয়মিতভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই এই টিমের কার্যক্রম ও এর পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা