ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে যা বলছে মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আগে থেকেই রয়েছে। প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি কার্যকর হলেও আগামী জুলাই থেকে দ্বিতীয় ধাপের অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ এ বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা বা ঘোষণা পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, ‘শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়টি আমার জানা নেই। যখন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন আমি মাউশিতে কর্মরত ছিলাম না। আগামীকাল সোমবার বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।’
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।
সেদিন জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি করা হবে। এর মধ্যে ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া কার্যকর করা হয়েছে।
একই সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে আগের ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হবে। ফলে বাড়িভাড়া ভাতা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে নির্ধারিত হবে, যেখানে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা বহাল থাকবে। তবে দ্বিতীয় ধাপের এ বৃদ্ধি বাস্তবায়ন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অগ্রগতি বা নির্দেশনার তথ্য পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা