ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মতিঝিল-উত্তরা রুটে বাড়ল মেট্রোরেলের শেষ ট্রেনের সময়
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রীদের সুবিধা বাড়াতে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ২০ মিনিট বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। নতুন এই সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হয়েছে। বর্ধিত সময়ের আওতায় প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে দিনের শেষ ট্রেন রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে। এর আগে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে।
অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে। আগে এই ট্রেনের নির্ধারিত সময় ছিল রাত সাড়ে ৯টা।
ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত মেট্রোরেল চালুর পরিকল্পনা ছিল। তবে রাতের যাত্রীসংখ্যা নিয়ে অনিশ্চয়তার কারণে আপাতত সীমিত পরিসরে সময় বাড়ানো হয়েছে। যাত্রীদের সাড়া ইতিবাচক হলে ভবিষ্যতে আরও সময় বৃদ্ধি করা হতে পারে।
নতুন সময়সূচি কার্যকরের আগে প্রায় এক মাস ধরে মাঠপর্যায়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে আধা ঘণ্টা আগে এবং রাতে আধা ঘণ্টা বেশি সময় ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। পরে ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেলের সেবা গ্রহণ করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়