ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন। আগামী ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক এবং সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার প্রথম রাশিয়া সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে তারা আগ্রহী। সেই ধারাবাহিকতায় ৭ থেকে ৯ জুন এই সফরের আয়োজন করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
রাশিয়া খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ ও বাস্তববাদী কূটনীতিক হিসেবে উল্লেখ করে বলেছে, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক