ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি
নিজস্ব প্রতিবেদক: হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম জোরগতিতে চলছে। এখন পর্যন্ত ৮৯টি ফিরতি ফ্লাইটে ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে জানানো হয়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন।
বুলেটিন অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি বহন করেছে। এ পর্যন্ত পরিচালিত ৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট।
অন্যদিকে, সৌদি আরবে মারা যাওয়া ৪৮ বাংলাদেশি হাজির মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত ৩৯৮ জন বাংলাদেশি হাজি প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হয় এবং ২১ মে শেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। বর্তমানে হাজিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়