ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সেরা স্কলারশিপ, বিস্তারিত জানুন
পার্থ হক: ইতালি উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত, যেখানে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের অনন্য সমন্বয় দেখা যায়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার বিস্তৃত সুযোগ রয়েছে। তুলনামূলকভাবে কম খরচে পড়াশোনা ও জীবনযাপনের সুবিধা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশের কারণে প্রতিবছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী ইতালিতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়ে ওঠে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে বিভিন্ন ধরনের স্কলারশিপ সুবিধা রয়েছে, যা পড়াশোনার ব্যয় অনেকাংশে কমিয়ে দেয়। সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক এসব বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১. ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় (MAECI) আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য এই বৃত্তি প্রদান করে। এতে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ৯০০ ইউরো ভাতা, স্বাস্থ্যবিমা এবং কিছু ক্ষেত্রে ভ্রমণ ব্যয় অন্তর্ভুক্ত থাকে।
২. আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপ
এই ফেলোশিপটি আন্তর্জাতিক জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি কেন্দ্র (ICGEB) প্রদান করে থাকে। বিদেশি পিএইচডি শিক্ষার্থীদের জন্য এ প্রোগ্রামে পূর্ণ অর্থায়ন করা হয়। এর মেয়াদ সাধারণত ৩ বছর, যা প্রয়োজনে আরও এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
৩. বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপ
বোকোনি ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেধা ও প্রয়োজনভিত্তিক স্কলারশিপ প্রদান করে। এর আওতায় সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফের পাশাপাশি কিছু ক্ষেত্রে আবাসন ও আর্থিক সহায়তাও দেওয়া হয়। ভর্তি আবেদনের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তির জন্য বিবেচনা করা হয়।
৪. বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ
এই স্কলারশিপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়ন করা হয়। এর আওতায় টিউশন ফি ছাড়াও বছরে প্রায় ১১ হাজার ইউরো পর্যন্ত শিক্ষা অনুদান প্রদান করা হয়।
৫. স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপ
এটি চার বছর মেয়াদি পূর্ণ অর্থায়িত পিএইচডি স্কলারশিপ, যা দেশি ও বিদেশি উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এতে টিউশন ফি ছাড়াও আবাসন সুবিধা এবং গবেষণার জন্য অতিরিক্ত অর্থায়ন প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল