ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সিএনজি স্টেশন মালিকদের কমিশন বাড়ানোর দাবি
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সরবরাহ খরচ বেড়েছে বলে জানিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, দীর্ঘ এক দশক ধরে তাদের কমিশন সমন্বয় করা হয়নি। এ সময়ের মধ্যে সাত দফায় বিদ্যুতের দাম বাড়লেও অন্যান্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে তারা। দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ জুলাই থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজির দাম ৪৩ টাকা এবং এতে স্টেশন মালিকরা ৫ টাকা ৯৬ পয়সা কমিশন পান। নেতাদের অভিযোগ, ২০১৫ সালের পর বিদ্যুতের দাম একাধিকবার বাড়লেও সে অনুযায়ী কমিশন সমন্বয় করা হয়নি, ফলে স্টেশন পরিচালনায় ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে।
সংগঠনের নেতারা জানান, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান কমিশনের সঙ্গে অতিরিক্ত ২ টাকা ৪৬ পয়সা সমন্বয় করা প্রয়োজন। পাশাপাশি মূল্যস্ফীতি, শ্রমিকদের বেতন বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও যন্ত্রাংশের দাম বৃদ্ধিসহ অন্যান্য ব্যয় বিবেচনায় আরও ৩ টাকা ৫০ পয়সা যোগ করা জরুরি বলে তারা মনে করেন। সব মিলিয়ে কমিশন ৮ টাকা বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের ভাষ্যমতে, ২০১৩ সালে কমিশন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুতের দামের সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয়ের সুপারিশ করা হয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে পরে মাত্র ১ টাকা সমন্বয় করা হয় এবং বাকি অংশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন হয়নি।
স্টেশন মালিকরা আরও বলেন, জমি ইজারা ফি, লাইসেন্স নবায়ন ব্যয়, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, ব্যাংক সুদ, কর্মচারীদের বেতনসহ নানা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমানে অধিকাংশ সিএনজি স্টেশন লোকসানে চলছে এবং অনেকগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন কমিটি ও মন্ত্রণালয় বিষয়টি স্বীকার করলেও বাস্তবায়নে অগ্রগতি হয়নি বলেও তারা অভিযোগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা