ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিশ্ব পরিবেশ দিবসেও দূষণের কবলে ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর বাতাসের মান নিয়ে স্বস্তির খবর নেই। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বায়ুমান এমন পর্যায়ে রয়েছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৬। এ অবস্থায় রাজধানীর বাতাসকে ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির একিউআই স্কোর ছিল ১৬৭, যা অস্বাস্থ্যকর মাত্রার বায়ুদূষণের ইঙ্গিত দেয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার একিউআই স্কোর ১৬৫। অন্যদিকে ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। এই দুই শহরের বাতাসের মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১০১ থেকে ১৩৪-এর মধ্যে অবস্থান করছে, যা বায়ুমানের অবনতির ইঙ্গিত দেয়।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ বেশি থাকলে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে সাধারণ মানুষকেও দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান বা ভারী শারীরিক কর্মকাণ্ড সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা