ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাকায় বাংলাদেশ-তুরস্ক বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও প্রতিরক্ষা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় বৈঠকে বসেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এই বৈঠক শুরু হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং করবেন। পরে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের।
দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন। এর আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন এবং সিউল থেকে সরাসরি ঢাকায় আসেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক মহলের তথ্য অনুযায়ী, সরকারি পর্যায়ের বৈঠকের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও মতবিনিময় করতে পারেন হাকান ফিদান।
উল্লেখ্য, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত এপ্রিলে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ওই সফরটি হয়েছিল হাকান ফিদানের আমন্ত্রণে। ঢাকায় বর্তমান সফরকে সেই সফরেরই ফিরতি কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বাংলাদেশ সফর করেছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়