ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
উন্নয়ন ও গণতন্ত্রে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: হুইপ দুলু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকার এ বিষয়ে সর্বদা আন্তরিক।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় নাটোর প্রেস ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস ক্লাবের জন্য জমি ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিলেন। ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাব এখন সুবর্ণজয়ন্তীর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের যেকোনো সংকটে পাশে থাকতে এবং তাদের আর্থিক অবস্থান শক্তিশালী করতে তারা সবসময় কাজ করে যাচ্ছেন।
নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাবেক প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমসহ আরও অনেকে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে