ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধমক, নির্যাতন বা দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তিনি বলেন, এভাবে টিকে থাকা গেলে শেখ হাসিনাই ক্ষমতায় টিকে থাকতেন, কিন্তু তা হয়নি; তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং আর ফিরে আসতে পারবেন না। এ ধরনের রাজনীতি তারা চান না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, অতীতের ফ্যাসিস্ট শাসনামলে দলীয় নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে রাতে ঘুমাতে দেওয়া হয়নি, পালিয়ে থাকতে হয়েছে, ধানক্ষেত বা গাছে আশ্রয় নিতে হয়েছে। এমনকি কারাগারেও নির্যাতনের অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সে সময় দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে এবং ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট হয়েছে। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একই সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং আগের রাতেই ভোট সম্পন্ন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে সর্বশেষ নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশ নিয়ে ভোট দিয়েছে এবং বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা রক্ষা করা তাদের দায়িত্ব। জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করে কাজ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি সহনশীল, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ চায়, যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ ও কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে সংসদকে কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়