ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মায়ের মৃত্যুর ঘটনায় পদ হারালেন যুগ্ম সচিব
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাকে পদ থেকে অপসারণ করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ বিষয়টি যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলবে বলেও তিনি উল্লেখ করেন।
গত ৩১ মে (রোববার) ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচে গিয়েছিল এবং তাতে পোকা ধরেছিল। স্থানীয়দের অভিযোগ, বাসাটি ছিল অপরিচ্ছন্ন ও অগোছালো, এবং দুর্গন্ধ পাওয়ার পরই তারা বিষয়টি পুলিশকে জানান।
পল্লবী থানার ওসি মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম মেয়ের বাসায় থাকতেন। বাসাটির পরিবেশও ছিল নোংরা ও অগোছালো।
তিনি আরও জানান, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।
ঘটনাটিকে কেন্দ্র করে সন্তানদের অবহেলার অভিযোগ উঠায় বিষয়টি নিয়ে সামাজিক ও প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন