ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
‘দেশকে অস্থিতিশীল করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রুহিয়াকে উপজেলা ঘোষণার পর স্থানীয় জনগণের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নবগঠিত রুহিয়া উপজেলা উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে, যা জাতির জন্য একটি বিরল সম্মান ও গৌরবের বিষয়।
তিনি বলেন, সরকার যখন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে পূরণে কাজ করছে, ঠিক তখনই একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
জামায়াতকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় দেশ পিছিয়ে পড়বে। জনগণের অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ধাপে ধাপে সব চাহিদা পূরণের চেষ্টা করছে। এজন্য জনগণকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব উন্নয়নকাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলোও সম্পন্ন হবে। তবে দেশের ভবিষ্যৎ এগিয়ে নিতে তরুণদের নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, তরুণদের মধ্যে মাদকাসক্তির খবর শুনে তিনি উদ্বিগ্ন হন। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হলে রুহিয়া উপজেলা আরও দ্রুত এগিয়ে যাবে।
এর আগে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নবগঠিত রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সংবর্ধনা মঞ্চে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে পুষ্পবৃষ্টি ও লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা