ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাকে অস্বীকার করা যুগ্ম-সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে এক ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে মৃত নারীর ছেলে এবং বর্তমান সরকারের যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে মায়ের মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি তা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (৩ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকার (জি) বলেন, ‘প্রথমে বিষয়টি নিয়ে পুলিশের ঝামেলা এড়াতে তিনি আমাদের কাছে অস্বীকার করেছিলেন। পরে তিনি স্বীকার করেছেন যে, তার মা মারা গেছেন।’
আনিসুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সচিবালয় থেকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে আমাকে জানানো হয়েছে।’
এ বিষয়ে কোনো চিঠি পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও কোনো চিঠি পাইনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।’
এদিকে নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার সকালে তিনি বলেন, ‘আমাকে একটি গণমাধ্যম থেকে জানানো হয়েছে, ওই যুগ্ম সচিব তার মায়ের মৃত্যুর বিষয়টি অস্বীকার করছেন। তবে আমরা সব তথ্য সংগ্রহ করছি। আমি কিছুক্ষণ আগে সংসদে ছিলাম, এখন অফিসে আসছি। সংশ্লিষ্টরা বিষয়টির সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত হওয়ার পর খুব দ্রুত তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পিতা-মাতার ভরণপোষণ ও দেখাশোনা নিশ্চিত করার জন্য দেশে একটি আইন রয়েছে। সেই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষও বিষয়টি তাদের অবহিত করেছে এবং সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এটি একটি অমানবিক ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে। তবে প্রশাসনিক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয় না, এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টির অগ্রগতি সম্পর্কে পরে জানতে পারবেন।’
তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে, গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ নুরজাহান বেগমের পচাগলা ও পোকায় খাওয়া মরদেহ উদ্ধার করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পোর্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ঘটনার পর আনিসুর রহমান প্রথমদিকে তার মায়ের মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় জীবনযাপন করছিলেন। একই বাসায় পাশাপাশি কক্ষে বসবাস করলেও তার মেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে মায়ের মৃত্যুর বিষয়টি জানাননি বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেশীরা জানান, নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন এবং দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল না। তার এক ছেলে এ কে এম আনিসুর রহমান বর্তমানে যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে কর্মরত। অন্য ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক। এছাড়া তার মেয়ে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব