ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা।
জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অগ্রযাত্রা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
স্পিকার আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং গণতন্ত্রের মাধ্যমেই দেশ প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদ্যাপন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে মার্কিন সহায়তা এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।
এর আগে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগাও জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় স্পিকার বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং স্পেন সরকার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে