ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
পার্থ হক: হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের উদ্যোগে গঠিত দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম (The Aspire Leaders Program 2026) বিশ্বের সুবিধাবঞ্চিত তরুণদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ পান। বর্তমানে এ প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।
এই নেতৃত্ব উন্নয়নমূলক প্রোগ্রামটি মোট তিনটি মডিউলে বিভক্ত এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য এটি সম্পূর্ণ অর্থায়িত ৮ সপ্তাহের অনলাইন কোর্স। এর অন্যতম আকর্ষণ হলো, এখানে অংশ নিতে কোনো আইইএলটিএস প্রয়োজন হয় না। ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা সহজেই আবেদন করতে পারেন। যারা ঘরে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
পূর্বে এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রমটি ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ নামে পরিচিত ছিল। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আগামী ১০ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ১৮ থেকে ২৯ বছর বয়সী যারা বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত, কিংবা ইতোমধ্যে সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে যাদের পরিবারের প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হওয়ার যোগ্যতা থাকবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বজুড়ে অন্যান্য Aspire শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগও থাকবে এবং আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
সুযোগ-সুবিধা
বিশ্বের বিভিন্ন দেশের Aspire শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ
আন্তর্জাতিক মানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ
হার্ভার্ডসহ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস করার সুযোগ
উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান
বৈশ্বিক মেন্টর ও মেধাবীদের সঙ্গে সংযোগের সুযোগ
আইডিয়া বাস্তবায়নে অর্থায়নের সম্ভাবনা
ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিশেষ কর্মশালায় অংশগ্রহণ
যোগ্যতা
আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী হতে হবে
বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে
ইংরেজি ভাষায় মৌলিক দক্ষতা থাকতে হবে
পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হতে হবে
আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে নির্ধারিতঅনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন সম্পন্ন করা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট