ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
নতুন করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনপ্রিয়তা অর্জনের জন্য সিদ্ধান্ত নেওয়া সরকারের লক্ষ্য নয়; বরং দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
সোমবার (১ জুন) থেকে নতুন মূল্যহার কার্যকর হয়েছে। তবে এ দফায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্ধিত জ্বালানি তেলের মূল্য নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।
ঈদ-পরবর্তী সময়ে জ্বালানির দাম বাড়ানো জনমনে অস্বস্তি সৃষ্টি করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট শুরু হওয়ার পর আমদানিনির্ভর প্রায় সব দেশই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করেছে।
তিনি বলেন, বাংলাদেশও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হলেও সরকার দীর্ঘদিন ধরে দাম অপরিবর্তিত রেখেছিল। অন্য অনেক দেশ যখন ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি করেছে, তখনও সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে আগের মূল্য বজায় রেখেছিল।
তথ্যমন্ত্রী আরও বলেন, যেহেতু জ্বালানি আমদানি করেই দেশের চাহিদা পূরণ করতে হয়, তাই আমদানি সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়। পরিস্থিতি মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি কাজ করছে।
তিনি জানান, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন ওই কমিটির পরামর্শ অনুযায়ী সরকার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন জ্বালানির দাম না বাড়ানোর পেছনেও ওই পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট এখনো পুরোপুরি কাটেনি এবং আমদানিনির্ভর বাস্তবতা বিবেচনায় রেখেই সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই শুধু জনতুষ্টির কথা চিন্তা না করে দীর্ঘমেয়াদি সুশাসন ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই সরকার কাজ করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ