ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাসপাতালের বিভিন্ন অংশে অসঙ্গতি ধরা পড়লে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অভিযানে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা অংশ নেন। পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে অনিয়ম পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে ২ লাখ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
তিনি বলেন, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের মিটার পাওয়া যায়নি। এছাড়া কিছু স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের ত্রুটিপূর্ণ লেবেলিংয়ের বিষয়ও নজরে এসেছে।
ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান না হলে পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জনবল সংকটের কারণে নিয়মিত তদারকি ব্যাহত হওয়ার কথা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসপাতালের ভবনের ওপর অপরিচ্ছন্ন বেকারি থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযানকালে বেকারিটি বন্ধ পাওয়া গেছে। হাসপাতালের ভবনের ভেতর দিয়েই সেখানে প্রবেশ করা সম্ভব হয়েছে এবং একই ভবনের অংশ হিসেবেই সেটি দেখা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা