ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিরোধীদলের তালিকা পেলেই সংবিধান সংশোধনের কাজ শুরু হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনের উদ্যোগ এগিয়ে নিতে সরকার ইতোমধ্যে একটি ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। এ কমিটিতে সরকারি দলের সাতজন, স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। বিরোধী দলের প্রতিনিধিদের নাম পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। এরপরই জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো সামনে উপস্থাপন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাতিল নয়, বরং সেগুলো এখনো উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, বিষয়গুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন নিয়ে প্রাথমিক পর্যায়ের পরামর্শ গ্রহণ সম্পন্ন হয়েছে। এ দুটি আইন নিয়ে বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে আনার চেষ্টা করা হবে।
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে তিনি আশাবাদী। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিলের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার আদালত খোলার পর প্রথম দিনেই মামলাটি গুরুত্বের সঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয় এবং সরকার কেবল বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারে।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারের স্বার্থে আদালত যে সিদ্ধান্ত উপযুক্ত মনে করবেন, সেটিই গ্রহণ করবেন। তবে মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তার বিশ্বাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত