ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: নুরুল হক
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার রাজনৈতিক দর্শন, জীবনাদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ধারা অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, এসব মূল্যবোধ ধারণ করতে পারলে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
শনিবার সকালে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আমরা যদি তার জীবন, রাজনৈতিক দর্শন এবং তার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবনযাপন ও গত তিন মাসের দৃষ্টিভঙ্গি ধারণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।
তিনি আরও বলেন, ‘আমার দলের নাম ব্যবহার করে, আমার ক্ষমতার কথা বলে কেউ ঘরবাড়ি দখল করবে, জমি দখল করবে বা চাঁদাবাজি করবে—এটা আমি কোনোভাবেই মেনে নেব না। কিছুদিন আগে গলাচিপায় কয়েকজন মোটরসাইকেলে করে লিফলেট বিতরণ করেছে এবং দশমিনায় ভোররাতে একটি মিছিল করেছে। তোমরা এলাকার মানুষ জানো, বিএনপি, গণঅধিকার পরিষদের নেতারা এবং আমার কারণে এখানে শান্তি বজায় আছে। অন্য এলাকায় গেলে পরিস্থিতি বুঝতে পারতে। অনেক জায়গায় মানুষ নিজেদের বাড়িঘরেও থাকতে পারছে না।’
তিনি বলেন, ‘আমরা এই এলাকায় রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে চাই। যদি কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার পরিণতির দায় তাকে নিজেকেই নিতে হবে। আমাদের করার কিছু থাকবে না।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ কিংবা সম্ভাবনা তিনি দেখেন না। তার ভাষায়, বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য, সমালোচনা ও আলোচনা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সবাই একই অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায়, তাহলে দেশকে নরকে পরিণত করবে। এটা শুধু আমার বক্তব্য নয়। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় গেলেও তারা বলেন, সরকারের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, বিরোধী রাজনীতি থাকবে, আলোচনা-সমালোচনা হবে; কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে সবাই এক অবস্থানে রয়েছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলতাব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক