ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আজকে বাংলাদেশে একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমরা সবাই মিলে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। আর এর আগেই একটি রি-ফর্ম (সংস্কার) কমিশন গঠিত হয়েছিল এবং সেই রি-ফর্ম কমিশনের অধীনে একটি সফল গণভোটও সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়িস্থ মির্জা রুহুল আমিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সবাই ভালো করেই জানেন যে, বর্তমান সরকার এক বিশাল ধ্বংসস্তূপের মধ্য থেকে দেশের দায়িত্ব হাতে নিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের মন্ত্রীরা দেশের ব্যাংকগুলো একদম খালি করে দিয়ে গেছে। তারা ব্যাংকিং খাতসহ রাষ্ট্রীয় সবকিছুতে নজিরবিহীন লুটপাট চালিয়ে প্রায় ৮০ লাখ কোটি টাকা বিদেশে পাচার ও লুট করে নিয়ে গেছে। ফলে আমাদের একদম শূন্য থেকে নতুন করে সবকিছু শুরু করতে হয়েছে।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানিয়ে বলেন, অস্থিতিশীল এই পরিস্থিতির মধ্যেও বিগত তিন মাসে আমরা দেশের দৃশ্যমান উন্নয়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও রাষ্ট্র সংস্কার ও উন্নয়নে যদি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে আমার সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সাংবাদিকদের পেশাগত কল্যাণে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব।
ঠাকুরগাঁওয়ের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ। নামাজ ও মতবিনিময় শেষে মন্ত্রী স্থানীয় সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা