ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। সরকারি তদন্তে হাসপাতালটির নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।
শুক্রবার (২৯ মে) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা আদ্-দ্বীন হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতির বিষয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, আমাদের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে ওই হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানাবিধ অনিয়ম ও অবহেলা ধরা পড়েছে। এসি জটিলতা ও গ্যাস লিকেজের পেছনে হাসপাতালের কারিগরি গাফিলতি ছিল।
তিনি আরও জানান, ছয়টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর সার্বিক কারণ ও দায়ীদের চিহ্নিত করে গঠিত সরকারের উচ্চপর্যায়ের এই তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনটি আগামীকাল শনিবার (৩০ মে) আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
এর আগে, মর্মান্তিক এই শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিহত ছয় নবজাতকের মধ্যে একজনের স্বজন গত বুধবার রাতে বাদী হয়ে আদ্-দ্বীন হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা