ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের মাঝে এই বৃষ্টির পূর্বাভাস নগরবাসীর মনে কিছুটা স্বস্তির সুবাতাস এনে দিতে পারে।
শুক্রবার (২৯ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে যেকোনো মুহূর্তে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। এ সময় ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত বা প্রায় একই রকম থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত তথ্য বিশ্লেষণ অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকার বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল শনিবার ভোর ৫টা ১১ মিনিটে সূর্যোদয় হবে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার