ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইতিবাচক প্রবণতায় ফিরেছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন
ডুয়া নিউজ: আগেরদিন নেতিবাচক প্রবণতায় লেনদেন হলেও একদিন পরই ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। আজ উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে।
তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ বাড়লেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১১ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ২.৬৯ পয়েন্ট।
আজ ডিএসইতে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৬টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
আজ সিএসইতে আজ ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৫৫ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৮৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৯ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ২৮ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)