ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

'অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যমের ওপর যে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল'

২০২৬ মে ০৮ ১৬:১৯:১০

'অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যমের ওপর যে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল'

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা বিশ্বের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে দুইদিনব্যাপী 'বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স'-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় তৎকালীন অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি। তার ভাষায়, “এসব হামলা হঠাৎ করে হয়নি, অনেকটা ঘোষণা দিয়েই আক্রমণ করা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

কিছু গণমাধ্যমও হামলার ঘটনা উপভোগ করেছে মন্তব্য করে তিনি বলেন, এসব হামলার পর পরিচিত আইনজীবী, অ্যাক্টিভিস্ট, এমনকি কিছু গণমাধ্যমের ব্যক্তিও তখন রিজয়েস (উপভোগ বা উৎফুল্ল) করেছে। সেজন্য আজকের এ সম্মেলনে আমাদের গণমাধ্যমের অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রের সমস্যাগুলো নিয়েও আলাপ-আলোচনা করতে হবে।

টিআইবির নির্বাহী প্রধান বলেন, সারা বিশ্বে এক দশকে পাঁচ শতাধিক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় ৬০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ৩০ জন, পাকিস্তানে ৫০ জনের মতো, বাংলাদেশে ২৬ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সাংবাদিকদের এ ঝুঁকি ও নিরাপত্তাহীনতা নিয়েও আমাদের কাজ করতে হবে।

এমআরডিআইয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে ৮ ও ৯ মে দুদিনব্যাপী এ বাংলাদেশ জার্নালিজ কনফারেন্স আয়োজন করা হয়েছে। এতে ৫৪৭ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০ দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

সম্মেলনে ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক আলোচনা করবেন। এছাড়া সম্মেলনে ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন। তারা তাদের সংবাদের ধারণাগুলোও সম্মেলনে তুলে ধরবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে ক্রেতাদের জন্য কিছুটা... বিস্তারিত