ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুদ্ধ নিয়ে দোটানায় বিনিয়োগকারীরা, ধস এড়িয়েই সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক : আজ নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধির তুলনায় পতনের প্রবণতা বেশি থাকলেও ধস ছিল না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ বা বিরতি নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন বিনিয়োগকারীরা। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো স্থায়ী সিদ্ধান্ত না আসায় এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল যুদ্ধ বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত এলেও বিনিয়োগকারীদের মধ্যে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে আজ সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। তবে দিনশেষে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। পরিস্থিতি যাই হোক, এখনো বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪.১০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮.১৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১.৬১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৭৭ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৭২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৪.৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)