ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্টের ভার্চুয়াল আদালত কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে নেওয়া এই ব্যবস্থা এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।
রোববার (৩ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অংশ প্রতিবাদ জানিয়ে আন্দোলনও করে আসছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়