ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম জারি
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নির্ধারিত সংখ্যক ভিজিটর পাস ইস্যু করতে পারবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী সর্বোচ্চ ২০টি এবং একজন যুগ্মসচিব ৩টি পাস ইস্যু করতে পারবেন।
এছাড়া একজন প্রতিমন্ত্রী ১৫টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিবরা ১০টি এবং অতিরিক্ত সচিবরা ৪ জন দর্শনার্থীর জন্য পাস ইস্যু করার অনুমতি পাবেন।
সব মিলিয়ে সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দর্শনার্থী প্রবেশে এই নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর