ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নার্সিং অধিদপ্তরের মহাপরিচালককে সরিয়ে দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দকে তার বর্তমান পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অধিদপ্তরে তার সংযুক্তি বাতিল করে তাকে স্বাস্থ্য সেবা বিভাগে প্রত্যাহার করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার নামের পার্শ্বে বর্ণিত পদায়ন অনুযায়ী দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদটি দ্বিতীয় গ্রেডভুক্ত (অতিরিক্ত সচিব পদমর্যাদার) হলেও ২০২৪ সালের ১৫ অক্টোবর তৃতীয় গ্রেডভুক্ত যুগ্ম সচিব আনোয়ার হোসেন আকন্দকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২৫ সালের ২৮ মে সিনিয়র স্টাফ নার্স গোলাম মোরশেদ এই নিয়োগকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন।
এরপর ওই বছরের ২৯ জুন হাইকোর্ট আকন্দসহ তিন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের সরকারি আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন। তবে ওই আদেশের পরও তিনি দায়িত্বে বহাল ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়