ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের আস্থায় ঘুরে দাঁড়াল বাজার
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের অবসান ঘটিয়ে আজ (২১ এপ্রিল) উর্ধ্বমুখী হয়েছে শেয়ারবাজার। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকগুলো বেড়েছে, বাড়তি অঙ্কের লেনদেন হয়েছে। পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, তিন দেশের যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনীতির অংশ শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। টানা কয়েকদিন পতন দেখা গেলেও বিনিয়োগকারীদের আস্থার কারণেই বাজার ধসে যায়নি। তারা আতঙ্কিত না হয়ে লেনদেন চালিয়ে গেছেন, যা আজ ইতিবাচক ভূমিকা রেখেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭.৪১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৬৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১০৪ কোটি ৫২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৪ কোটি ১৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩০.৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৭.৭৬ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল