ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধ পরিস্থিতিতেও বড় পতনের আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৬: আজ সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব প্রধান সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণেই ঢিলেঢালা লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। তবে পরিস্থিতি যাই হোক, বড় কোনো ধসের আশঙ্কা নেই। যুদ্ধ পরিস্থিতিতেও সূচক তেমন উল্লেখযোগ্য হারে কমছে না। যখন বাজারে উত্থান ঘটে, তখন কয়েক দিনের পতন কাটিয়ে উর্ধ্বমুখী হয়, যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক। এতে বিনিয়োগকারীদের মধ্যেও বাজারের প্রতি আস্থা বাড়তে সহায়ক হয়। তবে এই মুহূর্তে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩২.৪৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯.৬৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮০.০০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২০টির দর বেড়েছে, ২০৭টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮১৯ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫ কোটি ৫৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪১ কোটি ৭৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২.৫৩ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে