ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে
পার্থ হক: চীনের জিয়াংসু ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য “প্রেসিডেনশিয়াল স্কলারশিপ” ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ১ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
স্কলারশিপের আওতায় সুযোগ-সুবিধা
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের সুবিধা ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত। ইংরেজি মাধ্যমে স্নাতক প্রোগ্রামের ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথম বছরে ১০ হাজার চায়নিজ ইউয়ান সহায়তা পাবেন (ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তন হতে পারে)। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অধ্যয়নের ক্ষেত্র
এই স্কলারশিপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য বৈধ পাসপোর্টের কপি, সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ইংরেজি ভাষাদক্ষতার সনদ, পারিবারিক আর্থিক বিবরণী, মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে গবেষণা প্রস্তাব এবং দুইটি সুপারিশপত্র জমা দিতে হবে।
যোগ্যতা
স্নাতক পর্যায়ে আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে, স্নাতকোত্তরের জন্য ৩০ বছরের মধ্যে এবং পিএইচডির জন্য ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় ১ জুন ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত