ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই শীর্ষ উদ্যোক্তার ১৬৬ কোটি টাকার শেয়ার উপহার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট ও ইস্পাত খাতের দুই শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর উদ্যোক্তারা তাদের ব্যবসার হাল পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এরই অংশ হিসেবে ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের দুই পরিচালক তাদের পরিবারের সদস্যদের প্রায় ১৬৬ কোটি ১৪ লাখ টাকা মূল্যের শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই দুই উদ্যোক্তা হলেন—ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ক্রাউন সিমেন্টের ভাইস-চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির। তারা তাদের মালিকানাধীন বড় একটি অংশ স্ত্রী ও সন্তানদের নামে হস্তান্তরের পরিকল্পনা করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) জমা দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের বাজার দর অনুযায়ী এই বিশাল অংকের শেয়ারের মূল্যায়ন করা হয়েছে।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি প্রিমিয়ার সিমেন্টেরও একজন পরিচালক, তিনি ক্রাউন সিমেন্টের ১ কোটি ৪০ লাখ শেয়ার, প্রিমিয়ার সিমেন্টের ৪৫ লাখ শেয়ার এবং জিপিএইচ ইস্পাতের ৩ কোটি ৫০ লাখ শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই শেয়ারগুলো পাবেন তাঁর স্ত্রী মাসুমা বেগম, কন্যা সাদমান সাইকা সেফা এবং পুত্র সালেহীন মুশফিক সাদাফ।
এই হস্তান্তরের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্টে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মালিকানা ১২.৪৭ শতাংশ থেকে কমে ৩ শতাংশে দাঁড়াবে। এছাড়া প্রিমিয়ার সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতে তাঁর মালিকানা যথাক্রমে ৩.১৫ শতাংশ ও ১১.১৭ শতাংশে নেমে আসবে।
অন্যদিকে, আলমগীর কবির ক্রাউন সিমেন্টের ৪৬ লাখ শেয়ার তাঁর স্ত্রী কামরুন নাহার, পুত্র রায়হানুল কবির এবং দুই কন্যা রাইসা কবির ও নুসাইবা কবিরকে উপহার দেবেন। এর ফলে এই সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে তাঁর ব্যক্তিগত শেয়ার ৫.৬৭ শতাংশ থেকে কমে ২.৫৭ শতাংশে দাঁড়াবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে কোম্পানিগুলোর মালিকানা কাঠামোতে দ্বিতীয় প্রজন্মের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে। এর ফলে ভবিষ্যৎ অর্থবছরগুলোতে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬