ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিশ্র ধারায় শেষ হলো সপ্তাহের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে প্রধান সূচকসহ দুটি সূচকের সামান্য বেড়েছে, তবে অপর একটি সূচকের পতন হয়েছে। অপরদিকে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের তুলনায় কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন। বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের ডিভিডেন্ড মৌসুম চলছে। স্বাভাবিক পরিস্থিতিতে এ সময় বাজারে উত্থান থাকার কথা, কিন্তু যুদ্ধের জেরে সেই চিত্র দেখা যাচ্ছে না। ফলে অনেক বিনিয়োগকারী যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়েই সতর্কতার সঙ্গে লেনদেন চালাচ্ছেন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এই অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটলেই বাজার আবারও উঁচুতে যেতে সক্ষম হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৬.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬.৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯০.২২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে, ২০১টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৬৪ কোটি ৪৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩০ কোটি ৩৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৯৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৮টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬১.৭৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২২.৩৬ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?