ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসলামাবাদ বৈঠক ব্যর্থ: শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক, ১৩ এপ্রিল ২০২৬: যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের সংলাপ বিফল হওয়ায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। আজ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা বসেছিল। কিন্তু সেই আলোচনায় কোনো ইতিবাচক ফল আসেনি। এ কারণে আবারও আন্তর্জাতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তবে তাদের ধারণা, এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবারও বাজারে স্থিতিশীলতা ফিরবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭.৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮১.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৩টির দর বেড়েছে, ২১৩টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৩৭ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৬০ কোটি ২৪ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৪ কোটি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৭.৬৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ০.৯৩ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত